সাইয়্যিদুনা হযরত খ্বলীফাতুল উমাম আলাইহিস সালাম উনার আযীমত কেমন❗ আযীমত বলতে শরীয়ত পালনে অবিচলতা, সুন্নত মুবারকে একনিষ্ঠতা, বিদআত-বেশরা ও হারামের ব্যাপারে কঠোরতা বুঝায়।
মানুষ সাধারণত এমনকি কোন কোন আলিম উলামাও বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে শরীয়তের কোন কোন বিষয়ে রুখসত বা শিথিলতা প্রদর্শন করে থাকে।
কিন্তু সাইয়্যিদুনা হযরত খ্বলীফাতুল উমাম আলাইহিস সালাম উনার পবিত্র সাওয়ানেহ উমরী মুবারকে রুখসতের কোন সুযোগ নেই।
জীবনের প্রতিটি মূহুর্তে তিনি পবিত্র সুন্নত মুবারক পালনে অত্যধিক সজাগ ও সচেতন।
পোশাক-পরিচ্ছদ, আহার-নিদ্রাসহ সর্বক্ষেত্রে সুন্নত মুবারকই উনার একমাত্র অবলম্বন।
উনি কোর্তা তৈরী করাবেন, দর্জিকে বারবার সুন্নতী মাপমত করার জন্য তাকীদ করেন, অনেক সময় দেন, সুন্নতী মাপের ইঞ্চি পরিমাণ এদিক সেদিক তিনি বরদাস্ত করেননা।
যে কোন পণ্য সামগ্রী ক্রয়ের পূর্বে সে পণ্যের মাঝে বিধর্মীদের কোন ষড়যন্ত্র মিশ্রিত রয়েছে কিনা তা তিনি গভীরভাবে নিরিক্ষণ করেন। এমনকি কোন ঔষধ গ্রহণের পূর্বে তা পরীক্ষা তো করেনই এমনকি ক্ষেত্র বিশেষ সে বিষয়ে ডাক্তার ও ফার্মাসিস্টদেরকে নিয়ে বোর্ড গঠন করে সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে পরীক্ষা - নিরিক্ষা করে বেশরামুক্ত হওয়ার পর ব্যাপারে সুনিশ্চিত হয়েই তা গ্রহণ করেন।
গান বাজনা হতে নিজেকে এতটুকু পরহেজ রাখেন যে, উনার হুজরা শরীফেও যেন বাহির থেকে কোন বাজনার শব্দ না আসে তা তদারকি করতে আলাদা দায়িত্বশীল রেখেছেন।
ছবির ব্যাপারে এত সচেতন যে, কোথাও যাওয়ার প্রয়োজনবোধ করলে আগে সে জায়গা ছবিমুক্ত কিনা তিনি তা নিশ্চিত হন। এরপরও বাড়তি সতর্কতার জন্য কখনো মাথার রুমাল বাড়িয়ে দিয়ে চেহারা ঢেকে রাখেন। আবার পরিস্থিতি অনুযায়ী কখনো ছাতার ছায়ায় নিজেকে পরিবেষ্টিত রাখেন। তিনি যেমন সদা সর্বদা ছবি-ভিডিও হতে পূর্ণ রুপে সংরক্ষিত থাকেন, একইভাবে অন্য কেউ কোন ভাবেই যেন ছবি করতে না পারে সে ব্যাপারে তিনি অতীব সতর্ক ও সজাগ থাকেন।
সাইয়্যিদুনা হযরত খ্বলীফাতুল উমাম আলাইহিস সালাম উনার পর্দা পালনের বিষয়টি সকলেরই জানা। তবে বুঝার জন্য এতটুকু উল্লেখই যথেষ্ট যে, গাইরে মাহরাম বালিকা ও মহিলা তো অনেক দূরের কথা, গাইরে মাহরাম নবজাতক কন্যা সন্তানও তিনি দেখেননা এবং উনার কাছে আনতে দেননা।
কঠিন হতে কঠিনতর পরিস্থিতিতেও শরীয়তের উপর তিনি পূর্ণ ইস্তিকামত থাকেন। কোন কিছুই উনাকে শরীয়ত হতে নাড়াতে পারেনা।
তাই, উনার আযীমত ফিকিরের জন্য আমাদের পরবর্তী কথাগুলো আপনার জানা প্রয়োজন।
Latest Posts
-
104 Feb 2026 38
-
2
চলছে... মহাসমারোহে ৯ই রমাদ্বান শরীফ" সঞ্চয় উন্মোচন কর্মসূচি।
04 Feb 2026 44 -
304 Feb 2026 29
-
404 Feb 2026 26
-
504 Feb 2026 22
Related Posts
-
104 Feb 2026 38
-
2
চলছে... মহাসমারোহে ৯ই রমাদ্বান শরীফ" সঞ্চয় উন্মোচন কর্মসূচি।
04 Feb 2026 44 -
304 Feb 2026 29
-
404 Feb 2026 26
-
504 Feb 2026 22
Categories
- খলীফাজী 12 Posts