সাইয়্যিদুনা হযরত খ্বলীফাতুল উমাম আলাইহিস সালাম উনার ইলমের সূক্ষ্মতা কতটুকু সুস্পষ্ট❗ হাদীছ শরীফের ঘোষণা অনুযায়ী হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা সর্ব প্রকার ইলম ও হিকমতের মালিক হয়েই দুনিয়াতে আগমন করেন।
সাইয়্যিদুনা হযরত খ্বলীফাতুল উমাম আলাইহিস সালাম তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পক্ষ হতে সত্যায়িত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মধ্যে বিশেষ ব্যক্তিত্ব। সঙ্গতকারণে ইলম-হিকমতের মালিক হয়েই উনার আগমন।
তথাপি উনার ইলমের সূক্ষ্মতার আলোচনা অত্যন্ত ব্যাপক। তবে উপলব্ধির জন্য গুটি কয়েক বিষয় আলোচনাই যথেষ্ট।
সুলত্বানুন নাছীর সাইয়্যিদুনা মামদূহ হযরত মুরশিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার সাথে চুপিচুপি আলোচনা করে কোন বিষয়ে ফায়সালা আনার পর হযরত খ্বলীফাতুল উমাম আলাইহিস সালাম উনার কাছ থেকেও একই রকম ফায়সালা আসে। যদিও বাহ্যিকভাবে উনাদের একজনের নিকট অন্যজনের কথা বলা হয়নি, তারপরও উনাদের সিদ্ধান্ত একই রকম হয়ে যায়।
এমনকি সাইয়্যিদুনা হযরত খ্বলীফাতুল উমাম আলাইহিস সালাম উনার ফায়সালাকে হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনিও স্বপ্নযোগে সমর্থন করে সালিককে জানিয়ে দেন। এমন ঘটনা অনেক। কলেবর বৃদ্ধির আশংকায় তা বিস্তারিত আলোচিত হচ্ছে না।
রাজারবাগ দরবার শরীফ সুন্নতী জামে মসজিদের ক্বিবলা নিয়ে কিছু কথা অনেকের অজানা। আগে বরাবর পশ্চিম দিকে ক্বিবলা করে নামাজ আদায় করা হতো, যা ছিল জিহাতী ক্বিবলা। পরবর্তীতে ১৪৩৮ হিজরীতে পবিত্র কাবা শরীফ বরাবর সূর্যের অবস্থানকে হিসাব করে ঠিক পশ্চিম হতে ডানে ৩০ ডিগ্রী ঘুরে ক্বিবলা নির্ধারণ করা হয়। যার মাধ্যমে সরাসরি কাবা শরীফ বরাবর ক্বিবলা নির্ধারিত হয়। ক্বিবলা নির্ধারণের সূক্ষ্মাতি সূক্ষ্ম এই হিসাবের সার্বিক বিষয়টি হযরত খ্বলীফাতুল উমাম আলাইহিস সালাম উনারই মুবারক তত্বাবধানে সম্পন্ন হয়।
মূলত, সাইয়্যিদুনা হযরত খ্বলীফাতুল উমাম আলাইহিস সালাম উনার ইলমের সূক্ষ্মতা এতই বিস্তৃত যে, অতি তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্নদের পক্ষেও অনুধাবন সম্ভব নয়। তারপরও হুসনে যনকে আরো সুদূর করতে আমরা আমাদের বুঝ অনুপাতে কিছু বিষয় পর্যায়ক্রমে আলোচনা করবো। ইনশাআল্লাহ
Latest Posts
-
104 Feb 2026 31
-
2
চলছে... মহাসমারোহে ৯ই রমাদ্বান শরীফ" সঞ্চয় উন্মোচন কর্মসূচি।
04 Feb 2026 37 -
304 Feb 2026 23
-
404 Feb 2026 18
-
504 Feb 2026 16
Related Posts
-
104 Feb 2026 31
-
2
চলছে... মহাসমারোহে ৯ই রমাদ্বান শরীফ" সঞ্চয় উন্মোচন কর্মসূচি।
04 Feb 2026 37 -
304 Feb 2026 23
-
404 Feb 2026 18
-
504 Feb 2026 16
Categories
- খলীফাজী 12 Posts