সাইয়্যিদুনা হযরত খ্বলীফাতুল উমাম আলাইহিস সালাম উনার ইস্তিকামত কেমন❗ ইস্তিকামত শব্দের বাংলা হলো দৃঢ় চিত্ততা। কিন্তু সাইয়্যিদুনা হযরত খ্বলীফাতুল উমাম আলাইহিস সালাম উনার মুবারক শানে ইস্তিকামত শব্দের প্রতিশব্দ খুঁজে পাওয়া এ অধমের জন্য অনেক কঠিন। তথাপি উম্মাহর অবগতির জন্য কলম চালাতে হয়।
হাদীছে কুদসী শরীফের ঘোষণা অনুযায়ী সাধারণ ওলীআল্লাহ উনাদেরকে সাধারণ মানুষ কখনোই চিনতে পারেনা।
তাহলে আহলে বাইতে রসূল উনাদের বিশেষ ব্যক্তিত্ব হযরত খ্বলীফাতুল উমাম আলাইহিস সালাম উনার ইস্তিকামত পরিমাপ করা চিনের চশমাধারী আর পাপিষ্ঠ হৃদয়ধারী আমাদের মত লোকদের জন্য কখনো কি সম্ভব? অসম্ভব বিষয়।
তবে হ্যাঁ, গভীরভাবে ফিকির করলে আমরা উপলব্ধি করতে পারি।
মহান আল্লাহ পাক এবং হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের নিসবতে-ক্বুরবতে ও হাক্বীক্বতে তিনি যে কত বেমেছালভাবে ইস্তিকামত তা বলার অপেক্ষাই রাখেনা।
এ ক্ষেত্রে উদাহরণ অনেক অনেক। বুঝার জন্য দু'একটিই যথেষ্ট।
রাজারবাগ দরবার শরীফ হতে পরিচালিত আইনী কার্যক্রমসহ প্রশাসনিক বিষয়সমূহের তদারকি উনারই মুবারক তত্বাবধানে সম্পন্ন হয়ে থাকে। যা অনেকেরই জানা। তবে কাজে তিনি যে কত সময় দেন, কত পরিশ্রম করেন, তা অনেকরই অজানা।
১৪৪৩ হিজরী সনের কথা। দরবার শরীফে দায়িত্বরত কয়েকজন হঠাৎ নিরুদ্দেশ। তাদের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের পরিবার পরিজন, স্ত্রী, সন্তান, সহকর্মী সবাই অস্থির - হতাশ। তাদের কান্নাকাটি- আহাজারিতে সবাই নির্বিকার।
সুলত্বানুন নাছীর সাইয়্যিদুনা হযরত মামদূহ মুরশিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি ইরশাদ মুবারক করলেন, "তাদেরকে আমি মহাসম্মানিত হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক জিম্মাদারিতে দিয়েছি। তাদেরকে কুদরতী ভাবে হিফাজত করা হবে।
জন সাধারণের কাছে অপেক্ষা করা অনেক কঠিন। সময় যায় দিন যায় কিন্তু তাদের সন্ধান পাওয়া যায়না। এহেন কঠিন হতে কঠিনতর সময়ে সাইয়্যিদুনা হযরত খ্বলীফাতুল উমাম আলাইহিস সালাম তিনি পবিত্র ক্বওল শরীফের উপর পুরোপুরি ইস্তিকামত ছিলেন।
তিনি সকলকে সাহস দিলেন, মনোবল চাঙ্গা করলেন, এমন নসীহত শরীফ দিলেন যে সকলে ইত্বমিনান লাভ করলেন। তিনি ইরশাদ মুবারক করলেন, "তোমরা চিন্তিত পেরেশান হয়োনা। তারা অবশ্যই ফিরে আসবে"।
সত্যিই গুম হওয়া ব্যক্তিরা সুস্থ সবলভাবেই ফিরে এলেন। সকলে ইতমিনান লাভ করলেন।
সর্বোপরি সাইয়্যিদুনা হযরত খ্বলীফাতুল উমাম আলাইহিস সালাম উনার ইস্তিকামত দেখে সবাই উপদেশ গ্রহণ করলেন।
উনার মুবারক ছোহবত গ্রহণকারী প্রত্যেকেই এ বিষয়ে অবগত ও স্বাক্ষী।
কাজেই, সাইয়্যিদুনা হযরত খ্বলীফাতুল উমাম আলাইহিস সালাম উনার ইস্তিকামত দেখে নসীহত গ্রহণ করে সামনে অগ্রসর হতে হবে আমাদের সবাইকে।
Latest Posts
-
104 Feb 2026 38
-
2
চলছে... মহাসমারোহে ৯ই রমাদ্বান শরীফ" সঞ্চয় উন্মোচন কর্মসূচি।
04 Feb 2026 43 -
304 Feb 2026 29
-
404 Feb 2026 26
-
504 Feb 2026 21
Related Posts
-
104 Feb 2026 38
-
2
চলছে... মহাসমারোহে ৯ই রমাদ্বান শরীফ" সঞ্চয় উন্মোচন কর্মসূচি।
04 Feb 2026 43 -
304 Feb 2026 29
-
404 Feb 2026 26
-
504 Feb 2026 21
Categories
- খলীফাজী 12 Posts